সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

পিতৃহত্যার রায়ে ছেলের ফাঁসি, জরিমানা ৫০ হাজার টাকা

কালের বেলা ডেস্ক >> / ৪৮৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় পিতাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।

একই মামলায় নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পূত্রবধূ ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ।মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৪ মার্চ অলিদহ গ্রামের একটি পুকুর থেকে গলা ও পায়ে রশি প্যাঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার ছেলে রেজাউল করিম লাবু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—বাদী রেজাউল করিম লাবুই আসলে নিজের পিতা ইদ্রিস আলীকে হত্যা করেছিলেন। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হয়।

মামলায় উল্লেখ ছিল, ঘটনার আগের রাত ৩ মার্চ নিহত ইদ্রিস আলী স্ত্রী রেনুকা বেগমের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভাঙলে রেনুকা দেখতে পান স্বামী নিখোঁজ এবং ঘরের দরজা খোলা। এরপর ছেলে ও পূত্রবধূকে জাগিয়ে তোলার পর বহু খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি। পরদিনই তার লাশ উদ্ধার হয়।

দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।


আপনার মতামত লিখুন :

৭ responses to “পিতৃহত্যার রায়ে ছেলের ফাঁসি, জরিমানা ৫০ হাজার টাকা”

  1. Hello, Neat post. There’s a problem with your web site in web explorer, could check this?
    IE still is the market leader and a huge element of other people will miss your excellent writing due to this
    problem.

  2. whoah this blog is great i love studying your posts.
    Keep up the great work! You understand, a lot of people are looking round for
    this information, you can aid them greatly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর