মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা

বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়।

আরিফ সম্রাট কেরানীগঞ্জ(ঢাকা) / ১২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

আরিফ সম্রাট কেরানীগঞ্জ(ঢাকা)

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বৈঠার ছন্দ, নৌকার তীব্র গতি আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে কয়েক ঘণ্টার জন্য উৎসবের আবহ তৈরি হয় নদীর দুই পাড়ে।

সোমবার দুপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে নদীর বুকে দেখায় দুর্দান্ত নৈপুণ্য। নৌকাগুলোর হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে বছিলা ছাড়াও বুড়িগঙ্গা ও তুরাগের তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ।

প্রচণ্ড গরম উপেক্ষা করে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ-সব বয়সী মানুষের উপস্থিতিতে নদীর পাড় পরিণত হয় মিলনমেলায়। নৌকার বৈঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকদের ভাষ্য, আধুনিক নগরজীবনের ব্যস্ততায় হারিয়ে যেতে বসা বাংলার লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। একই সঙ্গে ঐতিহ্যবাহী নৌকাবাইচের মতো আয়োজনের মাধ্যমে নদী ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কও আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশের ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। পাশাপাশি দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, নৌকাবাইচ বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাজধানীতে এমন আয়োজন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

আয়োজন ঘিরে ছিল সাংস্কৃতিক ও সামাজিক বার্তাও। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে হবে। তাদের মতে, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও মূল্যবোধ।

সব মিলিয়ে, ব্যস্ত নগরীর বুকেই বুড়িগঙ্গার তীরে এদিন তৈরি হয় গ্রামবাংলার চেনা এক উৎসবের আবহ। নৌকার ছুটে চলা আর মানুষের উচ্ছ্বাসে আবারও জানান দিল-সময়ের পরিবর্তন হলেও বাঙালির শেকড়ের সঙ্গে টান এখনো অটুট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর