বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি >> / ৩৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি >>

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী তাঁতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. নজরুল ইসলাম সরকার (৫২) এবং নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে পরিচিত মো. সাইদুল ইসলাম শাহীন (৪৮)। পুলিশ জানিয়েছে, তারা নিজ নিজ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান।

ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৭টার দিকে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী তাঁতী লীগ, কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে এসআই মহরম আলীর নেতৃত্বে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম শাহীনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।

ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা জেলা ডিবি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর