বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক >> / ১৫৮০৫৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৭৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হেরোইন ছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোছাঃ লুনা বেগম (৩৫), পিতা- মোঃ পিয়ারুল ইসলাম, সাং-মুড়ালীপুর, থানা- দামকুড়া, জেলা- রাজশাহীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুনা বেগম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাসে করে হেরোইন বহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর