বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১

তাড়াশে পৌর শিশু পার্কে দিনে গরু-ছাগল রাতে মাদকের আড্ডা

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ১৯১৪৬৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে পৌর শিশু পার্কের ভিতরে দিনের বেলায় গরু- ছাগল রাতে জমে ওঠে মাদকের আড্ডা।

এদিকে পৌর শিশু পার্কটির তদারকি না থাকায় সেখানে দিনের বেলায় গরু-ছাগল চড়ে আর সন্ধ্যা নামলে অসামাজিক কাজের পাশাপাশি চলে মাদকের আড্ডা।

স্থানীয়রা বলছেন, পার্কটির সুরক্ষিত ব্যবস্থা না থাকায় পার্কটি অরক্ষিত থাকার কারণে কয়েকটি স্থানে রোপনকৃত বৃক্ষ গুলো মাঠে আসা গরু-ছাগল তা খেয়ে ফেলেছে। সন্ধ্যা নামলেই পার্কের কয়েটি স্থানে বসে মাদকের আড্ডা। আর রাত গভীর হলে শুরু হয় অসামাজিক কার্যকলাপ। মাদক ব্যবসায়িরা রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে প্রভাব বিস্তার করেছে। যার কারণে স্থানীয় কয়েকজন তাদের কর্মকান্ডের কোনো প্রতিবাদ করতে আসেন না।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নুসরাত জাহান, এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করার তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ( তদন্ত) রুপ কর জানান, তাড়াশ পৌর শিশু পার্কে এমন কোনো অসামাজিক কার্যকলাপে ও মাদক সেবনে লিপ্ত থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

তিনি আরও বলেন, আমাদের পুলিশের একটি টহল টিম তাড়াশ পৌর শিশু পার্কে রাতে টহল দেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর