শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ১১২৬৩০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

প্রাণ ও প্রকৃতি রক্ষা করি প্লাস্টিমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমুহ করণীয় পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবর্তন সংস্থার সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান আমির।

বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।

সাপ্তাহিক চলনবিল বার্তায় নির্বাহী সম্পাদক ও পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,তাড়াশ থানার এসআই সিরাজ, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাস,এম আতিকুল ইসলাম বুলবুল, সাবেক সেক্রেটারি জাকির আকন,শামীউল হক শামীম, মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজন্ম ম্যানেজার সামছূজ্জোহা এনজিও কর্মী ও সাবেক মহিলা কাউন্সিলর রোকসানা রুপা,মহসিন আলী মোতাহার আলী প্রমুখ।এ সময় বক্তরা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ চলনবিলের তাড়াশ উপজেলার অধিকাংশ খাল-বিল দখল ভরাট, ফসলী জমি কেটে প্রায় ১২ থেকে ১৪ হাজার পুকুর খনন, ফসল উৎপাদনে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পাখি নিধন, মৎস্য চাষে মাত্রারিক্ত গ্রোথ হরমন ব্যবহার, পরিবেশ বিপন্নকারী গাছ লাগানো, অপরিকল্পিত সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ চলছে। পাশাপাশি বর্ষাকালে সোঁতি জাল, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ নিধন করার মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। যা নিয়ে আলোচনা সভায় সকল বক্তার উদ্দেগ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর