বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের

নিজস্ব প্রতিবেদক >> / ২৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সকালবেলার ঘন কুয়াশায় ঢাকা মহাসড়ক চারদিকে কম দৃশ্যমানতা, এর মধ্যেই দ্রুতগতির পাথরবোঝাই ট্রাকের চাপায় নিভে গেল দুটি তাজা প্রাণ। সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় ট্রাকচাপায় এক কৃষক ও এক দলিল লেখক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকাল ৭টার দিকে মহাসড়কে হাঁটার সময় একটি অজ্ঞাত ট্রাক দুই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এদিকে, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসার পাশাপাশি মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচল পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের দাবি, কুয়াশার মৌসুমে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

একটি দুর্ঘটনা, মুহূর্তেই থেমে গেল দুটি জীবন। পেছনে রেখে গেল শোকাহত পরিবার ও স্বজনদের। ঘন কুয়াশায় সড়কে বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে নিয়ে এলো এই মর্মান্তিক ঘটনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর