সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ পেলেন চার তরুণ

অনলাইন ডেস্ক: / ২২৭৩৭৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ পেলেন চারজন তরুণ লেখক।

শনিবার (২৭ এপ্রিল) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের বিজয়ীরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ‘ফাড়াবাড়ি হাট গণহত্যা আদর্শ বাজার গণহত্যা’ বইয়ের জন্য ফারজানা হক, কথাসাহিত্যে ‘ভাতের কেচ্ছা’ বইয়ের জন্য কাম্রুন্নাহার দিপা, প্রবন্ধ ও গবেষণা বিভাগে ‘জনসংস্কৃতির রূপ ও রূপান্তর’ বইয়ের জন্য শারফিন শাহ ও শিশু-কিশোর সাহিত্যে ‘আলোয় রাঙ্গা ভোর’ গ্রন্থের জন্য রহমান বর্ণিল।

প্রত্যেককে ২ লাখ টাকা ও স্মারক দেওয়া হয়। বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে কবিতা বিভাগে মানসম্মত গ্রন্থ জমা না পড়ায় এ বছর ৪টি বিভাগে পুরষ্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি বলেন,

‘কালি ও কলম তার দীর্ঘদিনের পথচলায় কখনো লক্ষ্য থেকে সরে যায়নি। আমাদের পূর্বের অনেক বিজয়ী এখন দাপটের সঙ্গে সাহিত্যাঙ্গনে বিরাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস, এবারের বিজয়ী লেখকরাও আগামীতে অনেক ভালো কাজ করবেন। নতুনরা সবসময় একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন, এবারো ব্যতিক্রম হবে না

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সাহিত্যের পথচলা অনেক অমসৃণ যাত্রা। এই পথে এরকম স্বীকৃতি আগামী দিনে ভালো লেখার প্রণোদনা দেয়। আশা করি এই সঞ্জীবনী শক্তিতে ওরা এগিয়ে যাবে এবং বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন,

পুরস্কার নয়, লেখালেখি সবসময় পাঠকের জন্য। আপনার লেখা যেন পাঠককে ভাবায়, কিছু অনুভব করায়, সেই উদ্দেশ্যে কাজ করে যাবেন এই আশা রাখছি।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার, কালি ও কলমের সম্পাদক সুব্রত বড়ুয়া এবং কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের।

স্বনামখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত পরিবেশনের মাধ্যমে এবারের আয়োজন শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর