বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

তাড়াশে ওএমএস ওখাদ্য বান্ধব কর্মসূচির লটারি অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৭৭৯২৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং খাদ্যবান্ধব (ফেয়ার প্রাইস) কর্মসূচির ডিলার নিয়োগের
লটারি স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।আজ ১৪ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।

পৌরসভার ওএমএস-এর ৬টি এবং প্রতিটি ইউনিয়নের ২ জন করে মোট ১৬টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার
নিয়োগের লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।

লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এলিলিয়া জান্নাত,
উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম. আফসার আলী, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব সহ আরো অনেকে।

খাদ্যবান্ধব কর্মসূচিতে তালমের গোন্তা পয়েন্ট রাকিবুল হাসান ,আইয়ুব বাজার পয়েন্ট লুৎফর রহমান,বস্তুলে ফরিদুল ইসলাম, বিনোদনপুরে বাশার আলী,কুন্দইলে শিহাব উদ্দিন,দামাইচে নাহিদুল ইসলাম,নাদোসৈয়দপুরে আব্দুল মতিন,দবিলায় সাইবুর রহমান, নওগাঁ বাজারে কামরুজ্জামান, মহিষলুটিতে দুলাল হোসেন, হাসপাতাল গেট আব্দুস সালাম মঞ্জু, পশ্চিম ওয়াদা বাঁধ আমিনুল ইসলাম,কাস্তা বাজারে আবদুল্লাহ আল সাকিব,পৌষার আশরাফুল ইসলাম রনি, আড়ংগাইলে সালমা খাতুন ও দত্ত বাড়ীতে কেএম রাসেল লটারিতে বিজয়ী হন।

অপরদিকে ওএমএস কর্মসূচিতে হাসপাতাল গেটে জাহিদ হাসান, উপজেলা গেটে ইয়াসমিন রোকসানা,তাড়াশ বাজার কাওছার হাবিব,কোহিত আমিরুল ইসলাম,
কাকরাইল সেরাজুল হক,রঘুনীলি হাদিউল ইসলাম লটারিতে বিজয়ী হয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর