মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট

উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি >> / ৩৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি >>

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ও নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার কয়রা বাজারে অবস্থিত ভাগ্যলক্ষ্মী ঘি, দই ও ছানা উৎপাদনকারী কারখানায় অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে দুধে পানির পরিমাণ বেশি পাওয়ায় এক দুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল না করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সতর্ক করেন। পাশাপাশি ভবিষ্যতে খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর