বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট

আরিফ সম্রাট, সিটি রিপোর্টার (ঢাকা) / ২৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

আরিফ সম্রাট, সিটি রিপোর্টার (ঢাকা)

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস মহাসড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে করা আবেদন গ্রহণ করেননি আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্লিপার বাসের চলাচলসংক্রান্ত এক আবেদনের শুনানিতে হাইকোর্ট এ অবস্থান জানান। আদালত বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।

স্লিপার বাসের বৈধতা নিয়ে করা একটি রিটের ধারাবাহিকতায় এর আগে মহাসড়কে চলাচলকারী এসব বাসের অনুমোদন ও নিবন্ধনসংক্রান্ত তথ্য চেয়েছিলেন উচ্চ আদালত।

বিআরটিএর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে চলাচলকারী বিপুলসংখ্যক স্লিপার বাসের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্থাটি আদালতকে জানিয়েছে, দেশের বিভিন্ন সড়কে ৮২৯টি অবৈধ স্লিপার বাস চলাচল করছে। অনুমোদনহীন এসব বাসের বিরুদ্ধে অভিযানও পরিচালনা করা হচ্ছে।

এদিকে সাধারণ বাসের কাঠামো পরিবর্তন করে স্লিপার বাসে রূপান্তর, ফিটনেস সনদ ও রুট পারমিটের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব পরিবর্তনের ফলে যানবাহনের কারিগরি মান ও সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আদালতের এই অবস্থানের ফলে বিআরটিএর অনুমোদন ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া স্লিপার বাস মহাসড়কে চলাচলের সুযোগ থাকছে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর