শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’

কালের বেলা ডেস্ক >> / ৮১৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

রাজধানীর শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করা শারমিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবার।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) তারেক রহমানের পক্ষ থেকে শারমিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরবর্তীতে তার পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা বিবেচনায় খাট, ঘরের আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। শুধু তা-ই নয়, শারমিনের ছেলের শিক্ষাজীবনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে, পাশাপাশি তার পরিবারের সার্বিক দায়িত্বও নিয়েছে সংগঠনটি।

তারেক রহমানের পক্ষে সহায়তা কার্যক্রম পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাকিল আহমেদসহ সংশ্লিষ্টরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এমন সামাজিক ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শারমিনের মতো সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানো সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর