শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

কালের বেলা ডেস্ক >> / ১৮৭৮ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের প্রত্যন্ত ও দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়াস্থ ১১ পদাতিক ডিভিশনের অধীন ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মোট ১,৮২৯ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে

পুরুষ রোগী: ৬৫৪ জন

নারী রোগী: ৯৪৫ জন

শিশু রোগী: ২৩০ জন

চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই মানবিক উদ্যোগ ছিল অত্যন্ত সময়োপযোগী ও স্বস্তিদায়ক। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এসব মানুষ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম চর এলাকায় এমন সুসংগঠিত ও মানসম্মত চিকিৎসা ক্যাম্প সচরাচর দেখা যায় না। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেও জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এই মেডিকেল ক্যাম্প তারই উজ্জ্বল প্রমাণ।

এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর