মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

পাবনায় দুদকের গণ শুনানি উপলক্ষে প্রচারপত্র বিতরণ

কালের বেলা ডেস্ক >> / ১০১০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

আগামী ২৬ ফেব্রুয়ারি পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত শুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ সরাসরি সেবা প্রত্যাশী মানুষের অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

গণ শুনানিকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার পাবনা শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় দুদক পাবনার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনার সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহীদ, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ডেইলি মর্নিং টাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, দুদকের উপসহকারী পরিচালক মোঃ ইশতিয়াক আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতাজা আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জেলার বিভিন্ন দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে দুদকের কর্মকর্তারা পাবনার বিভিন্ন অভিযোগ কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আসন্ন গণ শুনানিকে কেন্দ্র করে দুদক কর্মকর্তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন, যাতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ উত্থাপনের সুযোগ পান এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর