রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

সাংবাদিক নির্যাতন মামলা: কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

নিজস্ব প্রতিবেদক >> / ১৯০৯৯ ভিউ:
আপডেট সময়: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সকাল সাড়ে ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে তাকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের মার্চে গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে তুলে আনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে বসানো ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠায়। ঘটনাটি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।পরে কারামুক্ত সাংবাদিক আরিফুল হক রিগান ওই ঘটনার প্রতিকার চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার তিনি জেলা আদালতে হাজির হন। তবে আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের বিস্তারিত আদেশ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর