শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পহেলা বৈশাখে কয়রায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধি, কয়রা (খুলনা) / ৩৩৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রতিনিধি, কয়রা (খুলনা)

পহেলা বৈশাখ উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় আয়োজন করা হয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। “ঐকতান ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

গতকাল সকাল ১০টায় কয়রা সদরের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও বিএনপি নেতা এম এ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, মনিরুজ্জামান বেল্টু, কোহিনুর আলম, আব্দুস সামাদ, এফএম মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম গাজী, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, প্রভাষক মনজুরুল মোর্শেদ, ডিএম হাফিজুর রহমান, শেখ মো. মফিজুল ইসলাম।

এছাড়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসানুর রহমান ও মো. আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ডা. নুরুল ইসলাম খোকা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাইদ মালি, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

পহেলা বৈশাখকে ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা ছিল এলাকার একটি বড় সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজন, যা জাতিগত ঐক্য ও সংস্কৃতির বহুত্ববাদকে তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর