বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী

কালের বেলা ডেস্ক >> / ৪০৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে তীব্র স্রোতে হারিয়ে যান স্বামী জহিরুল ইসলাম (৩৫)।  বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের বড়স্টেশন লঞ্চঘাটের সামান্য পশ্চিমে টিলাবাড়ির পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল জেলায়। সে তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে বড়স্টেশন টিলাবাড়ির কাছে মেঘনা নদীর পাড়ে ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন না। এ জন্য প্রতিদিন এখানে গোসল করে না। আজ তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে সে তলিয়ে  গেছে। ওই এলাকার বাসিন্দা আফিয়া বেগম জানান, টিলাবাড়ি এলাকার মেঘনা নদীর এ স্থানটি বর্ষা মৌসুমে ভয়ঙ্কর থাকে। এ সময় এখানে অতীতেও নাকি এ রকম দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়াজী বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার লাশ সন্ধানে বেশ বেগ পেতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর