সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিএমপি ডিবির নতুন প্রধান হলেন আশরাফুজ্জামান

কালের বেলা ডেস্ক >> / ৩০০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান’ গত ৩১ জুলাই রোজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাঁদের বদলির কথা জানানো হয়।

ওই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার “ক্রাইম অ্যান্ড অপারেশনস” ড. খ. মাহিদ উদ্দিনকে লজিস্টিকস ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে, লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে গোয়েন্দা পুলিশে (ডিবি) এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

আরেক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির গোয়েন্দা শাখা উত্তরে বদলি করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর