বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

ক্ষতিকর রঙে আম লিচুর জুস, কারখানা সিলগালা

কালের বেলা ডেস্ক: / ১০০৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা আম ও লিচুর জুস তৈরি করা একটি কারখানা বন্ধ করে (সিলগালা) দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৫ মে) ওই কারখানাটি বন্ধ করা হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ছমদর পাডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, পাকা টিনশেড একটি রুমে রং মিশিয়ে আম ও লিচুর জুস তৈরি করা হচ্ছে। ভেজাল জুস বিভিন্ন নামি-দামি কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। তাছাড়া ওই প্রতিষ্ঠান স্থাপনের কোনো অনুমোদন ছিল না। তাই এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল জব্বারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানায় থাকা সব ভেজাল পণ্য বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, জনবহুল এলাকায় এই ধরনের ভেজাল জুস তৈরির কারখানা স্থাপনের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। নামি-দামি ব্রান্ডের স্টিকার লাগিযে সেগুলো বাজারজাত করে অন্যায় করেছেন বলে স্বীকার করেন কারখানার মালিক আব্দুল জব্বার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর