বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

কুমিল্লার মুরাদনগর বিয়ের দশমাসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক: / ১৩৪৯ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লার মুরাদনগরে বিয়ের দশ মাসের মাথায় অন্তঃসত্ত্বা শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মো. গিয়াস উদ্দিন (২৮) গা-ঢাকা দিয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার শিকার শিল্পী আক্তার উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে। গত দশ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। শিল্পী চার মাসের গর্ভবতী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

শিল্পীর মা সুরাইয়া বেগম (৫৭) কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করত গিয়াস। মূল কারণ ছিল বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেওয়া। আমি আগে যদি জানতাম, এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে, তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, সোমবার দুপুরে হত্যার শিকার গৃহবধূ শিল্পীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিল্পীর পরিবার থানায় হত্যা মামলা করবে বলে জানিয়েছে তাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর