সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে দুই বাইক আরোহীর মৃত্যু

কালের বেলা ডেস্ক >> / ১২৫৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

গাজীপুরের কোনাবাড়ী বাইপাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-মনজুর সরকার (৩৮), এহসান হাসান (৪২)। নিহত মনজুর গাজীপুরের মহানগরের কোনাবাড়ির এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদ (৪৫) পাবনায় বাড়ি। তিনি হরিণাচালায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বাইপাইল ব্রিজের উপর পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিন আরোহী মহাসড়কের উপর পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হামিদ গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, নিহত দুইজনের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি অজ্ঞাত কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হতে পারে। এঘটনা আইগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর