শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ / ৩৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় খালিদ হাসান সানি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবারী মহাসড়কের উল্লাপাড়া বাঁখুয়া অফদা নামক স্থানে ট্রাক ও কার্ভাটভ্যানে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সানি পোলার আইসক্রিম বাঁখুয়া এরিয়া অফিসের সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের মহাসড়কে একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘাতক ট্রাক ও কার্ভাড ভ্যান আটক করেছে কিন্তু চালক ও হেলপারদের আটক করতে পারেনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক, কার্ভাডভ্যান এবং তার চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর