বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বেআইনি কাজ

নিজস্ব প্রতিবেদক >> / ৩৯৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

একটি বাসার জন্য সরকারি আবাসন পরিদপ্তরে আবেদন করে অনেক কর্মকর্তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তারপর বাসা বরাদ্দ পান না হাজারো কর্মকর্তা। অথচ এক কর্মকর্তা তিনটি সরকারি বাসা দখলে রেখেছেন। বেআইনি ওই কাজটি যিনি করেছেন, তিনি হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের যুগ্ম সচিব শাহিনুর ইসলাম।

ওই কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে একটি বাসা রেখে বাকি দুটি ছেড়ে দিতে অনুরোধ জানিয়ে গত ২১ জানুয়ারি চিঠি দেয় আবাসন পরিদপ্তর। সেই চিঠি থেকে জানা যায়, যুগ্ম সচিব শাহিনুর ইসলাম গত বছরের ১ আগস্ট ঢাকায় ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টারের নীহারিকা-২ বাসাটি বরাদ্দ পেয়ে দখল নিয়ে বসবাস করছেন। কিন্তু ঢাকার নিউ সার্কিট হাউসে শাহিনুর ও তাঁর স্ত্রীর নামে আগে বরাদ্দ করা ৪২ ও ৪৩ নম্বর বাসা দুটিও তাঁরা দখলে রেখেছেন। আবাসন পরিদপ্তরের কাছে হস্তান্তর বুঝিয়ে না দেওয়ায় বর্তমানে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বাসার দখল নিতে পারছেন না।

এমন পরিস্থিতিতে বাসা দুটির দখল জরুরি ভিত্তিতে হস্তান্তর করে আবাসন পরিদপ্তর থেকে না-দাবি সনদ নিতে অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে যুগ্ম সচিব শাহিনুর ইসলাম (কালের বেলাকে) বলেন, ‘গত বছর নতুন বরাদ্দ পাওয়া বাসায় উঠেছি। আবাসন পরিদপ্তরের চিঠি পাওয়ার পর আমার বাসাটি ছেড়ে দিয়েছি। স্ত্রীরটি এখনো হস্তান্তর করা হয়নি।’

রাজধানীতে কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য বিভিন্ন টাইপের মাত্র ১৪ হাজার বাসা আছে সরকারি আবাসন পরিদপ্তরের।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দসংক্রান্ত বিদ্যমান বিধিমালার বিধান অনুযায়ী, স্বামী ও স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী হলে কেবল একজনের নামে বাসা বরাদ্দ পেতে পারেন। কিন্তু শাহিনুর ইসলাম প্রভাব খাটিয়ে নিজের এবং স্ত্রীর নামে নিউ সার্কিট হাউসে দুটি বাসা অন্তত এক যুগ ধরে ভোগদখলে ওই বিধিমালার ১৮ নম্বর বিধিতে উল্লেখ আছে, কোনো সরকারি কর্মচারী অননুমোদিতভাবে কোনো বাসা দখল করলে বা কোনো বাসার দখল বজায় রাখলে, তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার অধীন ব্যবস্থা নেওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর