বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি

কালের বেলা ডেস্ক >> / ৬৩৫ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

রাষ্ট্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৯ জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাতিল হওয়া সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি এর মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ড এর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।

এছাড়া বিশ্বব্যাংক এর বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, যাদের সচিব পদে নিয়োগ বাতিল হয়েছে তারা হলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম।

উল্লেখ্য, এর আগে একই দিনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রশাসনে চলমান এই পুনর্বিন্যাসকে গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর