বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

পুলিশে বড় রদবদল: এসপি ওসি পদে লটারি, বিতর্কিতরা তালিকার বাইরে

কালের বেলা ডেস্ক >> / ২২৯৩৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক পরিবর্তন। ইতোমধ্যে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) বদলির পর এবার বড় রদবদল আসছে পুলিশ প্রশাসনে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই সারাদেশে পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জ (ওসি) পদে নতুন পদায়ন করা হবে, আর সেই পদায়ন ঘটবে স্বচ্ছভাবে লটারির মাধ্যমে।

জানা গেছে, যেসব কর্মকর্তা মামলামুক্ত, ইমেজ ভালো, গ্রহণযোগ্য এবং দায়িত্ব পালনে সক্ষম বলে বিবেচিত তাদের মধ্য থেকেই লটারিতে নতুন পদায়ন হবে। ফলে যোগ্যতা, পেশাদারিত্ব এবং স্বচ্ছতার ভিত্তিতেই কর্মকর্তা নির্বাচন নিশ্চিত করা হবে।

অন্যদিকে, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে অনৈতিক যোগসাজশ, বিতর্কিত কর্মকাণ্ড বা তদন্তাধীন অভিযোগ রয়েছে এমন এসপি ও ওসিদের কোনো জেলার দায়িত্বে রাখা হচ্ছে না। সম্ভাব্য পদায়নের তালিকা থেকেও তারা বাদ পড়বেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রশিক্ষণ শেষে একাধিক ধাপে রিহার্সেল আয়োজন করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বিপুল পরিমাণ ফোর্স পুলিশ ১.৫ লাখ, সেনাবাহিনী ১ লাখ, বিজিবি ৩৫ হাজার, আনসার ৫ লাখ ৫০ হাজার এবং নৌবাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য। সন্ত্রাস নাশকতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর