মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর কেরানীগঞ্জে ৪৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দেশকে উন্নতির শিখরে নিতে সরকার দল সমাজের সমন্বিত প্রচেষ্টা জরুরি :শিমুল বিশ্বাস

কালের বেলা ডেস্ক >> / ৮০৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

দেশকে দ্রুত উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট) কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব” শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

শিমুল বিশ্বাস বলেন, “উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বিভিন্ন বেসরকারি সংগঠন ইতোমধ্যে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এসব সংগঠন প্রত্যক্ষ সহযোগিতা পেয়ে এসেছে। তাই সমন্বিত প্রয়াসের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ শুধু বিরোধীদল নয়, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওকেও দলীয়করণ করেছে। ফলে জনগণ এসব উদ্যোগ থেকে কাঙ্ক্ষিত সুফল পায়নি। এখন সময় এসেছে জনকল্যাণমুখী সব কর্মকাণ্ডকে রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে উৎসাহিত করার।

সেমিনারে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন মনির হোসেন।

অনুষ্ঠানে ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর