সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ আহত অন্তত ২০!

কালের বেলা ডেস্ক >> / ৩৪৮ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার দেবিদ্বার উপ‌জেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা হয়।দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে দুটি গাড়ি উদ্ধার করা হলে এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। এতে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় চলন্ত একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি মুখ থুবড়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। একই সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে প‌ড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন বলেন বলেন, চরবাকর এলাকায় কুমিল্লামুখী চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় ‘রয়েল সুপার কোচ’ নামে একটি যাত্রীবাহী বাস কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। তখন বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।উদ্ধারকাজ প্রসঙ্গে তিনি বলেন, বড় রেকার ছাড়া ট্রাক-কর্ভাডভ্যান সরানো সম্ভব ছিল না। ময়নামতি হাইওয়ে থানা থেকে রেকার এনে উদ্ধার কাজ শুরু করা হয়। সড়কের দুইপাশ দিয়ে যান চলাচল বিকালের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর