রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

অসিম জাওয়াদের স্মরণে ১ মিনিট নীরবতা বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে

খেলা ডেস্ক >> / ১৬৮৬১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট অসিম জাওয়াদ রিফাতের স্মরণে বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’

বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাস্যুট দিয়ে নেমে আসেন। এ সময় কর্ণফুলী নদী থেকে তাঁদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় কাল দুপুর ১২টার দিকে স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের মৃত্যু হয়।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর