বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

কোহলিদের সাজঘরে ধোনি, যা করল বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক>> / ২৪৯৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

আইপিএলের লিগ পর্বের খেলা শেষ পর্যায়ে। আর একটি করে ম্যাচ বাকি প্রত্যেক দলের। ইতোমধ্যে শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছে গেছে চেন্নাই।বৃহস্পতিবার দুদলেরই অনুশীলন ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তখনই এক সুযোগে প্রতিপক্ষ দলের সাজঘরে চলে যান ধোনি। তাকে স্বাগত জানান বেঙ্গালুরুর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।ইতোমধ্যে ১৩টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই, তাদের পয়েন্ট ১৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলেছেন কোহলিরা, তাদের পয়েন্ট ১২। আগামী শনিবার চেন্নাইয়ের বিপক্ষে কোহলির বেঙ্গালুরুর লিগ পর্বের শেষ ম্যাচ। চেন্নাই জিতলে প্লে-অফে চলে যাবে। অন্যদিকে বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না, নেট রান রেট ভালো করতে হবে। প্রথমে ব্যাট করলে চেন্নাইকে ১৮ রানে হারাতে হবে কোহলিদের। আবার পরে ব্যাট করলে ধোনিদের রান ১৮.২ ওভারে টপকে যেতে হবে বেঙ্গালুরুকে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার হঠাৎ প্রতিপক্ষ শিবিরে হাজির মহেন্দ্র সিংহ ধোনি। অনুশীলনের ফাঁকে প্রতিপক্ষ দলের সাজঘরে হঠাৎ চলে যান ধোনি। তাকে স্বাগত জানান বেঙ্গালুরুর ক্রিকেটার ও স্টাফরা। চা পান করতে করতে সবাই কিছু সময় গল্পে মেতে ওঠেন। ধোনির চা পান আপ্যায়নের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছে আরসিবি কর্তৃপক্ষ।

ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, এবারের আইপিএলের পর অবসর ঘোষণা করতে পারেন ধোনি। ক্রিকেটার হিসাবে আর দেখা যাবে না ভারতকে দুই বিশ্বকাপ এনে দেওয়া সাবেক অধিনায়ককে। তাই আইপিএলের সব মাঠেই ধোনিকে দেখতে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর