রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবকে ছাড়াই দল ঘোষণা

কালের বেলা ডেস্ক: / ১১৫৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যে স্কোয়াড নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৮ এপ্রিল) শেষ হয়েছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন দলে ফিরেছেন ১৮ মাস পর। এ ছাড়াও দলে ফিরেছেন তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন।

তবে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে। ২ মে দেশে ফিরলেও চট্টগ্রামে মাঠে নামা হবে না টাইগার এই পেসারের। পরের দুই ম্যাচে দেখা যেতে পারে এই দুই ক্রিকেটারকেই।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও সাইফ উদ্দিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর