রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা

রাজধানীতে পোশাক শ্রমিকদের এক ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজট

কালের বেলা ডেস্ক: / ৮১২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

রাজধানীর বনানীতে আজ শনিবার সকালে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকেরা। কোনো নোটিশ ছাড়া কারখানা বন্ধের অভিযোগ তুলেছেন শ্রমিকেরা।

আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শ্রমিকেরা এই রাস্তা অবরোধ করে রাখেন। এতে রাজধানীর মহাখালী, গুলশান ও বনানী এলাকায় তীব্র যানজট হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক কালের বেলাকে বলেন, বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি পোশাক কারখানার বিরুদ্ধে কোনো নোটিশ না দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেছে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। পরে  সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর