বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

দেশে ৮ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে বজ্র-বৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক >> / ৪৪১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ মে) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় । পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম

দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া
বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২
নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সকাল ৯
টা থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে তাপপ্রবাহ নিয়ে বলা
হয়, বৃহস্পতিবার (১৬ মে) রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে
পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য
বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।
বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে
এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর