শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।

মসজিদ থেকে তুলে নিয়ে মুসল্লীর ওপর হামলা, পুলিশের তৎপরতায় নিরাপদ উদ্ধার

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৭৭৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকার দাবিতে জুম্মা নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে এক বৃদ্ধ মুসল্লীকে মারধর করা হয়েছে। ঘটনার পর ওই মুসল্লীকে গৃহবন্দী করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  ভিকটিম কে আটক অবস্থায় উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়রের কালিদাসনিলী গ্রামে।
পুলিশ ও ভিটটিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কালিদাসনিলী গ্রামের বাসিন্দা মো: মোজাম আলী (৭০) জুম্মার নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যান। নামাজ শেষে  তিনি মসজিদ থেকে বের হলে, একই গ্রামের বাসিন্দা আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিন সংঘবদ্ধ হয়ে এসে বলে, তোমার প্রবাসী ছেলের কাছে আমরা সুদে লাগানো ৫০ হাজার টাকা পাই। তখন বৃদ্ধ  মোজাম আলী বলেন, এ বিষয়ে তিনি তো কিছুই জানেন না। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মোজাম আলীর চলাচলের লাঠি কেড়ে নিয়ে পিটাতে থাকে ও  চড়থাপ্পর মেরে টেনেহিচঁড়ে আলালের  বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে মোজাম আলীর পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো: আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে  তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাড়াশ থানায় কথা হয় মোজাম আলীর সাথে। তার গালে ও হাতে আঘাতের দাগ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ নির্যাতনের বিচার চাই। আমার এক ছেলে প্রবাসে থাকে। সে টাকা নিয়েছে কি না, তা তার জানা নেই।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর