মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

চাটমোহরে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ’র দুর্নীতির বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ / ৫৭৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিচার ও সদ্য নিয়োগ প্রাপ্ত মাদকাসক্ত কর্মচারি আতিকুর রহমানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসা চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিএনপি নেতা মোঃ আবু হানিফ, হাবিবুর রহমান হাবী,আব্দুল আলিম, রাসিদুল হাসান মানিক, আবু সালেক, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসা’য় সভাপতি থাকাকালীন শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ উক্ত মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে প্রায় ৮০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও দূর্নীতি, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ তার খেয়াল খুশিমতো অফিস করছেন, সে গত সাতদিন অফিসে অনুপস্থিত রয়েছে।

বক্তারা আরো বলেন, শাহ আলম সভাপতি হয়ে আপন ছোট ভাই মাদকাসক্ত আতিকুর রহমান (রতন) কে অফিস সহকারি কামঃ হিসাব সহকারী পদে নিয়োগ সহ অবৈধ ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে আরো ছয় জনকে চাকরি দিয়েছে। রতন মাদকাসক্ত হওয়ায় প্রতিদিন নেশা করে মাদ্রাসায় এসে ছাত্র-ছাত্রীদের উত্যাক্ত করা সহ শিক্ষকদের লাঞ্চিত করছে। এ জন্য তার পদত্যাগ দাবি করে এলাকাবাসী সহ মাদ্রার ছাত্র-ছাত্রী। মানববন্ধনে এলকাবাসী নিয়োগ বানিজ্যও টাকা মাদ্রাসার তহবিলে জমা সহ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর সাথে মুঠফোনে যোগাযোগের জন্য কল দিলে সে ফোন রিসিভ করেনি।

অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুল আজিজ বলেন, অধ্যক্ষ আব্দুর রউফ গত সাতদিন হচ্ছে অনুপস্থিত রয়েছে কি জন্য তা আমি অবগত নই, সে অফিস নিয়ম মেনে ছুটি ভোগ করছেন না। সাবেক সভাপতি শাহ আলম তার ছোট ভাইকে নিয়োগ দিয়েছে, সে ছেলে নেশা করে বিষয়টি শুনেছি। সে সময় মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর