মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

এলআরএফের নেতৃত্বে আশরাফ-মিশন

নিজস্ব প্রতিবেদক>> / ৬৪৬ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ–উল–আলম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন।শুক্রবার বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিমকোর্ট বারের দক্ষিণ হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সহ–সভাপতি পদে হাসান জাবেদ (এনটিভি), যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক জাকের হোসেন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (দেশ টিভি), এমএ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) নির্বাচিত হন।ফোরামের বর্তমান সভাপতি শামীমা আক্তার সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, ফোরামের সাবেক সভাপতি শহিদুজ্জামান, এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ফোরামের সিনিয়র সদস্য আলী আসগর স্বপন, সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নান, ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতা এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর