মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

একদিন বৃষ্টি না হলেই তাপমাত্রা আগের অবস্থায় ফিরে যাচ্ছে

কালের বেলা ডেস্ক >> / ৩৪৭ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ঢাকা, রাজশাহীসহ চার বিভাগে ৪৮ ঘণ্টার দাবদাহের সতর্কতা দিয়েছে আবহওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এ সতর্কতা জারি করা হয়। আবহওয়াবিদ ওমর ফারুকের সই করা বার্তায় বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে চলমান দাবদাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়ার দিক পরিবর্তনের বিষয়গুলো বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলেছেন, এখন আবহাওয়া ও বৃষ্টির ধরন পালটেছে। একদিন বৃষ্টি না হলেই তাপমাত্রা আগের প্রখর তাপমাত্রায় ফিরে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আবহাওয়ার এ ধরনের বৈরিতা লক্ষ করা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কমতে থাকবে। দেশের ওপর দিয়ে বর্তমানে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কমবে বৃষ্টি এলেই। তারা জানান, ১৯ মে থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তী সময় অর্থাৎ ২০-২২ মে বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ২৪ মে’র পর তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক  বলেন, চলমান তাপপ্রবাহ গত বৃহস্পতিবার ৮ বিভাগেই ছিল। শুক্রবার সিলেটে বৃষ্টি হয়েছে। আমরা আশা করছি শনিবার সিলেট বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। ১৯ মে থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং ২০ মে বৃষ্টিপাত সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এই বৃষ্টিপাত ২০-২২ মে থাকতে পারে সারা দেশে। একেকদিন একেক এলাকায় আধা থেকে ১ ঘণ্টা সময় নিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এতে চলামন তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হবে। তবে এই সময়ের মধ্যেও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ থাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সে.। শুক্রবার দুপুরে ঢাকার তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সে.।

নতুন করে হিট অ্যালার্ট দেওয়া হবে কিনা জানতে চাইলে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক যুগান্তরকে বলেন, শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত হিট অ্যালার্ট জারি ছিল। এই সময়ে বৃষ্টিপাতের যে ধরন তাতে একদিন বৃষ্টি না হলে পরের দিন তাপমাত্রা আগের অবস্থানে চলে যায়। তিনি বলেন, তবে ২৪-২৫ মে’র পরে তাপমাত্রা বাড়তে পারে। দেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহের সময়ের সঙ্গে সমন্বয় করে কাজের সময়ের পরিবর্তন আনা গেলে সুফল পাওয়া যেতে পারে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত খোলা মাঠে কাজ করা যেতে পারে। পরবর্তী সময়ে বিকাল ৪-৫টা পর্যন্ত প্রখর রোদে না থাকাই ভালো। আবার বিকাল ৫টার পর কাজ করা যেতে পারে। পাশাপাশি এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা যেতে পারে। কৃষির ক্ষেত্রে কৃষি অধিদপ্তরের নির্দেশনা মানা গেলে ভালো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর