শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি

কালের বেলা ডেস্ক >> / ৬১০৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সিইসি জানান, সংবিধান ও আইনে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কমিশন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এর আগে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি তদারকি ও বিধিভঙ্গের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

এবারের নির্বাচনে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

ঘোষিত তফসিলের মধ্য দিয়ে দেশ এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় প্রবেশ করল। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট-উৎসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিইসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর