রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা

ভিসা হয়নি ৪ হাজার হজযাত্রীর

কালের বেলা ডেস্ক >> / ৩১১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

পবিত্র হজ ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী সময় এক মাসেরও কম। তবে এখনো বেসরকারিভাবে নিবন্ধিত অনেক হজযাত্রীর ভিসা হয়নি। ভিসা না হওয়া হজযাত্রীরা একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। চলতি মৌসুমে বেসরকারিভাবে গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৮০ হাজার ৬৯৫ জনের। শুক্রবার পর্যন্ত ভিসা হয়েছে ৭৬ হাজার ৫১৯ জনের। ভিসা হয়নি ৪ হাজার ১৭৬ জনের। অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৪ হাজার ৪২২ জনের। এরমধ্যে ভিসা হয়েছে ৪ হাজার ১২২ জনের। ঢাকা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নবম দিন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় ২৬ হাজার ৩৮৩ জন সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজযাত্রী ৬৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। যদিও ভিসা আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফের আবেদনের সময় বৃদ্ধির জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে ভিসা আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে।শুক্রবার (নবম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৮৮ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১ হাজার ২৩১ জন যাত্রী সৌদি আরব গেছেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান  বলেন, শুক্রবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত সৌদি আরবে জেদ্দার উদ্দেশে ছয়টি ফ্লাইট ছেড়ে গেছে। এতে ২হাজার ৪৮৮ জন যাত্রী ঢাকা ত্যাগ করেন।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর