রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

কালের বেলা ডেস্ক >> / ৩২৫ ভিউ:
আপডেট সময়: রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ রয়েছে।

বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা ওঠে। এর বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

রিটের পরপরই দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে জানানো হয়েছে, পুলিশের সাবেক এ শীর্ষ কর্মকর্তার সম্পদের বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করা হয়েছে।

এসব খবরের প্রেক্ষিতে সোমবার বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

এই রিটের ওপর শুনানি হবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে। রিটে দুদক চেয়ারম্যান ও সচিবসহ চারজনকে বিবাদী করা হয়।

তবে এই রিট দায়েরের কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিন সদস্যের একটি কমিটি অনুসন্ধান শুরু করেছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যান চিঠিও দেন সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। আর অনুসন্ধান শুরু না করলে আদালতে যাওয়ারও হুমকি দেন তিনি।

তবে গণমাধ্যমে বেনজীরের সম্পদ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোকে ‘অসত্য’ বলে দাবি করেছে র‌্যাবের সাবেক এই মহাপরিচালক।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর