শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা

তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৬৯৫ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তরের ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব (Fair Price) কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে আগামীকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্বচ্ছ লটারি অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হবে।

ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। লটারি অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে, যাতে অংশগ্রহণকারী প্রার্থীদের কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির, সমঝোতা বা দুর্নীতির সুযোগ নেই। সকল অংশগ্রহণকারীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্পআয়ের জনগণের মাঝে কম মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

সতর্ক বার্তা: কোনো ধরণের অনৈতিক প্রভাব বিস্তার, ঘুষ বা সুপারিশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

৫ responses to “তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর