সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়।

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।

কেরানীগঞ্জ প্রতিনিধি >> / ৪০২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি >>

ঢাকার কেরানীগঞ্জে দিনে দুপুরে সেলুনে ঢুকে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ছিলেন বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেলুন মালিক ইরফান জানান, দুপুরে ফরহাদ তার সেলুনে চুল কাটাতে ও সেভ করতে আসেন। সেভের শেষ মুহূর্তে তিন যুবক সেলুনে প্রবেশ করে তাকে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ফরহাদ সেলুন থেকে বাইরে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ফরহাদ আরশিনগর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। মাঝে মধ্যে তাকে এলাকায় আসতে এবং স্থানীয় চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যেত।

স্থানীয় যুবক সোহেল দাবি করেন, ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ অন্যতম সদস্য ছিলেন। তবে আরশিনগর এলাকার অনেকেই তার কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতেন না।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিহত যুবকের নাম ফরহাদ। হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ও হামলাকারীদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর