মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার অটোর লোভে নির্মম হত্যা: সলঙ্গায় বৃদ্ধ জাহের আলী হত্যায় ঘাতক গ্রেফতার, বিচার নিশ্চিতে তৎপর পুলিশ মায়ের কোল নয়, পরিত্যক্ত ভিটায় শেষ আশ্রয়: উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা: নৈতিকতা ও শৃঙ্খলা সর্বাগ্রে তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ঈদযাত্রায় ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব

কালের বেলা ডেস্ক >> / ৪০৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহায় ট্রেনে মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে রেলওয়ে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি করার প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। বৃহস্পতিবার সকালে রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব জানানো হয়। এতে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সভায় স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম আসন বিক্রি, টিকিট কালোবাজারি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ত‌বে রেল সূত্র বল‌ছে, এটি  চূড়ান্ত তা‌রিখ নয়। অগ্রিম টি‌কিট বি‌ক্রি শুরুর তা‌রিখ চূড়ান্তভা‌বে সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হ‌বে।

সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে এবারও ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে আগামী সোমবার সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

One response to “ঈদযাত্রায় ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব”

  1. Williams says:

    Your talent to captivate readers with common topics reflects your remarkable writing skills. Well done!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর