বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা।

কেরানীগঞ্জ প্রতিনিধি >> / ৪৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি >>

ঢাকার কেরানীগঞ্জে দিনে দুপুরে সেলুনে ঢুকে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ছিলেন বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেলুন মালিক ইরফান জানান, দুপুরে ফরহাদ তার সেলুনে চুল কাটাতে ও সেভ করতে আসেন। সেভের শেষ মুহূর্তে তিন যুবক সেলুনে প্রবেশ করে তাকে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ফরহাদ সেলুন থেকে বাইরে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ফরহাদ আরশিনগর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। মাঝে মধ্যে তাকে এলাকায় আসতে এবং স্থানীয় চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যেত।

স্থানীয় যুবক সোহেল দাবি করেন, ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ অন্যতম সদস্য ছিলেন। তবে আরশিনগর এলাকার অনেকেই তার কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতেন না।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিহত যুবকের নাম ফরহাদ। হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ও হামলাকারীদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর