শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-বাবা ও ঘটকের কারাদণ্ড বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস: হাইকোর্ট সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষের্্যালী ও আলোচনা সভা ভূমি দখলবাজদের রুখতে সমন্বিত পদক্ষেপের তাগিদ: গয়েশ্বরের ত্রয়োদশ সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, তথ্য ও সম্প্রচারে আমান-কৃষিতে গয়েশ্বর

কেরানীগঞ্জে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ

আরিফ সম্রাট, সিটি রিপোর্টার (ঢাকা) / ২৮ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

আরিফ সম্রাট, সিটি রিপোর্টার (ঢাকা)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তিকারী অনিক ও জোনায়েদসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে  আইন পাসের দাবিতে কেরানীগঞ্জে জাতীয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ  ঈমান-আকিদা কমিটি।

শুক্রবার বাদ জুমা দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে বিআরটিএর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জৈনপুরের পীর সাহেব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। এতে কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম অংশ নেন।

সমাবেশে বক্তারা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি বাস্তবায়ন না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দক্ষিণবঙ্গগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর