বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের কাজিপুরে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালের বেলা ডেস্ক >> / ৩৮৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের একটি বাথান থেকে যুবলীগ নেতা ইউসুফ আলী স্বপনের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে বাথানের একটি ঘর থেকে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন কাজিপুর থানার ওসি নূরে আলম।

নিহত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই বাথানে একা থাকতেন এবং গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনার দায়িত্বে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সাধারণত স্বপন প্রতি বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে আবার বাথানে ফিরে যেতেন। তবে গত বুধবার তিনি বাড়িতে যাননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বাথানের মালিক ও স্বপনের ঘনিষ্ঠ বন্ধু সারজিল সম্পদ জানান, স্বপনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হয়। তখনই ঘরের ভেতর তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, “মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর