সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি!

কালের বেলা ডেস্ক >> / ৩৯১ ভিউ:
আপডেট সময়: সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক

পাবনার ভাঙ্গুরা উপজেলায় দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি এবং শ্যামল বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. গোলাম রাব্বীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছে।

হামলার বিবরণ

গতকাল (৯ মার্চ ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভাঙ্গুরা স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক গোলাম রাব্বী জানান, অভিযুক্ত মো. দুলু (৩২) ও মো. রকিব (৩৫) নামে দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে একটি সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি এতে রাজি না হলে তারা গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে এলোপাথাড়ি মারধর করে তাকে আহত করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এরপর একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভাঙ্গুরা বাসস্ট্যান্ড এলাকায় ফের হামলার শিকার হন তিনি। তখন তার পিতা মো. মাসুদ রানার ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা এসে তাদের রক্ষা করেন, তবে হামলাকারীরা পালানোর আগে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

প্রত্যক্ষদর্শী মো. জহুরুল ইসলাম (৩৭) ও মো. রাফি আহমেদ (২৩) জানান, হামলাকারীরা একাধিকবার রাব্বীর ওপর চড়াও হয় এবং প্রকাশ্যে হুমকি দেয়।

আইনগত ব্যবস্থা

ঘটনার পর গোলাম রাব্বী ভাঙ্গুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৮৩, তারিখ: ০৯/০৩/২০২৫) করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী এই হামলাকে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি!”

  1. Lacy says:

    Your blog keeps me engaged from beginning to end. I can never scroll away without reading your complete article.

  2. Agnes says:

    Your zeal is contagious. It’s difficult not to get pumped up about the topics you discuss.

Leave a Reply to Agnes Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর