মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক >> / ৪০৫ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের কিছু যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক নিয়মিত রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানান রশিদপুর গ্রামের লোকজন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিত হামলার পর উভয় পক্ষের মধ্যে তীব্র মারামারি শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত শাহ আলমকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে বিরোধের সূত্রপাত হলেও সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক প্রতিরোধ ও প্রশাসনিক কঠোরতা একসঙ্গে প্রয়োজন। অন্যথায় সামান্য বিরোধও বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।

এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করল সমাজে নৈতিক অবক্ষয় ও আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর