বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে নবনির্বাচিত এমপিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: উন্নয়ন ও মর্যাদা রক্ষায় অঙ্গীকার চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা: সিরাজগঞ্জে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, আহত ১০ পূর্ব বিরোধের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা মন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় তোলপাড়: সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, আমির হামজার বিচার দাবি অবৈধ তেল মজুদের বিরুদ্ধে কঠোর অভিযান: সিরাজগঞ্জে ২১শ লিটার ডিজেল জব্দ, আটক ২ ৩৬ বছরের রেকর্ড ভেঙে তেলের দামে উল্লম্ফন, মধ্যপ্রাচ্যের যুদ্ধেই বিশ্ববাজারে অস্থিরতা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

র‍্যাব-১২-এর অভিযানে বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার

কালের বেলা ডেস্ক >> / ৫০০ ভিউ:
আপডেট সময়: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামে একটি টিনশেড ঘরে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় সেখান থেকে কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন—মো. নাসিম উদ্দিন (২৮), মো. ফরিদ প্রামাণিক (৩৫) ও মো. বুলবুল আহাম্মেদ (৪০)। তারা সবাই বগুড়ার শেরপুর থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূর্তিটি বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও উচ্চমূল্যের হওয়ায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের একটি অংশ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

৩ responses to “র‍্যাব-১২-এর অভিযানে বগুড়ায় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার”

Leave a Reply to 🔌 Email- Operation 1,140748 BTC. Go to withdrawal > https://graph.org/Payout-from-Blockchaincom-06-26?hs=c0b5eea12db7e95807d2bd490972aa64& 🔌 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর