শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

ভিডব্লিউবি তালিকায় অনিয়মে উত্তাল জনতা, চেয়ারম্যানের পদত্যাগ দাবি

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৫১১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের মো.ময়নুল হকের অপসারণ ও ভিডব্লিউবি কার্ডধারী নির্ধারণে লটারীর দাবী জানিয়ে এলাকাবাসী পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
রবিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ সকল কর্মসুচিতে অংশ নেন ইউনিয়ন এলাকার প্রায় শতাধিক বাসিন্দা।
এতে মানববন্ধনে বক্তারা বলেন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল হক মামলার আসামী হয়ে পলাতক আছেন। আর পলাতক অবস্থা থেকেই তার কয়েকজন ইউপি সদস্য ও ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভিডবিøউবি কার্ড করে দেবার না করে ঘুর আদায় করেছেন। তাই বক্তাগণ তার অপসারণ ও উন্মুক্ত লটারীর মাধ্যমে ভিজিডির কার্ড বিতরণের দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বারুহাস ইউনিয়ন যুবদলের আহবায়ক আলামিন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রানা, বারুহাস ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম আহম্মেদ, তাড়াশ ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি রিফাত হোসেন শিমুল, ছাত্র নেতা আনিছুর রহমান প্রমূখ।
এ দিকে বারুহাস ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, মামলার কারণে আমি পলাতক আছি। তাই আমার অনুপস্থিতে ইউনিয়ন পরিষদে কি হচ্ছে তা আমার জানা নেই।
পাশাপাশি পরিষদে উপস্থিত ইউপি সদস্য মো. ফিরোজ আহম্মেদ ও সংরক্ষিত নারী সদস্য মোছা. সীমা খাতুন ঘুর নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল বিশেষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
বারুহাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) নির্মল কুমার মাহাতো বলেন, বিষয়টি আমি ঊধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিষয়টি আমি প্রাথমিক ভাবে জেনেছি। সেই সাথে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর