শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা নান্দনিক পরিবেশে সাহিত্যচর্চা, এম এ তাহেরের বাড়িতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮১তম সভা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা। বছিলায় বুড়িগঙ্গায় জমকালো নৌকাবাইচ, ঐতিহ্যের উৎসবে মেতেছে নদীর দুই পাড়। নিজের গতি নয়, অন্যের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার

বুদ্ধপূর্ণিমা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

কালের বেলা ডেস্ক >> / ৭২৫ ভিউ:
আপডেট সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি বা হুমকি নেই। তবে বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় অনুষ্ঠান ঘিরে পুলিশ সতর্ক থাকবে।

বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে এক সমন্বয় সভায় কমিশনার এসব কথা বলেন। আসন্ন বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ২২ মে শুভ বুদ্ধপূর্ণিমা ঘিরে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেউ যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে জন্য ডিএমপির সব কর্মকর্তা ও বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আয়োজকদেরও সতর্ক থাকতে হবে।হাবিবুর রহমান বলেন, একাধিক জায়গায় অনুষ্ঠান হবে এবং প্রতিটি জায়গায় আয়োজক আলাদা। প্রতিটি জায়গায় আয়োজক ও পুলিশের পক্ষ থেকে একজন করে মোট দুজন ফোকাল পয়েন্ট থাকবেন। তাঁরা সমন্বয় করে কাজ করবেন।

ডিএমপির প্রধান আরও বলেন, যেসব রাস্তায় শোভাযাত্রা যাবে, সেসব রাস্তায় আগের দিন থেকেই পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হবে। বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠান ঘিরে পুলিশের পক্ষ থেকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।এ সময় হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে বা ধর্মীয় সমস্যাগুলো তৈরি হয়েছে, এর বেশির ভাগই গুজব ও ছোট ঘটনা। এগুলো সংগঠিত কিছু নয়, ধর্মীয় কিছুও নয়। এ ধরনের বিষয়কে যেন শুরুতেই দমন করতে পারি, সে জন্য সবাইকে তৎপর থাকতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর